শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় (বিজিবি)-এর অভিযানে ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গাছের গুড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান তৎপরতা বৃদ্ধি করেছে। এ কারণে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

তিনি ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান দমন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

রাঙামাটিতে ইয়াবাসহ এক নারী আটক

কাপ্তাই অংশীজনদের নিয়ে মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণ সেমিনার

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

বাঘাইছড়ির হিসাব কর্মকর্তা পেয়ার মোহাম্মদের অপসারণের দাবীতে মানববন্ধন 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি-দূর্নীতির প্রতিবাদে নানিয়ারচরে বিএনপির বিক্ষোভ

মরণফাঁদে পরিণত চন্দনাইশের হায়দার আলী সড়ক: তিন গ্রামের ৭ হাজার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার, রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: