বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে জাল টাকা সহ আটক ১

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ১১, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী বাজার থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার হাটের দিন উপজেলার ব্যস্ততম বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি রিয়াদ (৩১) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকাসহ মোট ২২০০০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সপ্তাহিক হাঁটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালামাল ক্রয় করছিলো। পরে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। আইনী পক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সপ্তাহিক হাঁটের দিন খোব ভোর থেকে সাধারণ পাহাড়ীরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পন্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন যাবৎ পাইকারী ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিলো এসব চক্র। জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ী সর্বস্ব হারিয়েছে।

ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সেন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছিলাম। কিন্তু দূর্দান্ত জাল টাকার ব্যবসায়ীদের ধরতে পারছিলাম না। আজ সকালে এক পাহাড়ী আমার দোকানে কাঁচামাল কিনতে আসলে জাল টাকা সনাক্ত হয়। পরে তাকে সাথে নিয়ে ঐ জাল টাকা ব্যবসায়ীকে ধরতে সক্ষম হই।

এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: