শনিবার , ৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপি’র বিক্ষোভ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৫, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে শনিবার সকালে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়িস্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হাসেম।

এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ রফিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাছা মিয়া ও সদস্য সচিব জনাব মোঃ মাসুদ।

সমাবেশে বক্তাগণ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অনতিবিলম্বে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী সরবরাহের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে কাপ্তাই – চট্টগ্রাম সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৯০ পরিবার

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে নিন্মাঞ্চল প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

রুমার সোনালী ব্যাংক ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন ডিসি এসপি

কাপ্তাই বিএসপিআই’র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা

রাজস্থলীতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

সাজেক যেন এক ধ্বংসস্তূপ: আগুনের পর দিনেও হতাশা ও অনিশ্চয়তা

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: