বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

১৫ জুন চন্দ্রঘোনা ইউপি নির্বাচন / চেয়াম্যান পদে দুই প্রার্থি, বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়ের পথে দুই মেম্বার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৬, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫ টা পর্যন্ত। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ হোসাইন এবং ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে ৫ নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল হোসেন এবং ৮ নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার আরশাদ আলী এরশাদ বিনাপ্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা।

এইছাড়া বাকি ৭ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করবেন। তৎমধ্যে ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বর্তমান মেম্বার মোঃ আবুল হাসেম ও মোঃ আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ডে মোঃ সুমন, মোঃ ফরিদ হোসেন, স্বপন বড়ুয়া, ৩ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ আজিজুল হক, অজিত কুমার মল্লিক ও নীলকান্ত কুমার মল্লিক।

৪ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আবুল হাসনাত খোকন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আলী হোসেন, ৬ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ মামুন, মোঃ জোবায়ের খাঁন, ৭ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মাইনুল ইসলাম, আল মাহামুদুর রহমান, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল মান্নান, ৯ নং ওয়ার্ডেঃ চার্লস চঞ্চল খিয়াং( ডিক্সন), বর্তমান মেম্বার মাইন উদ্দিন ও জুয়েল চাকমা।

এইছাড়া সংরক্ষিত ১ (১,২ ও ৩ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে আথুই তনচংগ্যা, মাহফুজা বেগম, হোসনে আরা, রাহেলা বেগম, অনিতা রানী মল্লিক ও নাজমা বেগম, সংরক্ষিত ২ (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে রোকসানা বেগম, পান্না আক্তার ও নয়ন আক্তার এবং সংরক্ষিত ৩ (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে মোসাঃ ফুসকারা বেগম, ছালেহা বেগম, রাশেদা আক্তার এবং জীবন আরা বেগম প্রতিদ্বন্ধিতা করবেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়নে প্রতীক বরাদ্দ ২৭ মে এবং নির্বাচন ১৫ জুন। মোট ভোটার ১০ হাজার ১ শত ৬০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শত ৭২ জন। প্রথমবারের মতো কাপ্তাইয়ের ইভিএম পদ্ধতিতে ভোট হবে এই ইউনিয়ন এর মাধ্যমে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবারণার শেষ রাতে বান্দরবানে রাজহংসী রথযাত্রা ও শান্তির প্রার্থনা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

কাপ্তাইয়ে জোন কমান্ডার’স স্কলারশিপে অংশ নিল ৫৪৮ শিক্ষার্থী

এনসিপির বান্দরবানের ৪ উপজেলা আহবায়ক কমিটি গঠন

বিলাইছড়িতে শেখ রাসেল দিবস পালিত

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

কক্সবাজারের চৌফলদণ্ডীতে পারিবারিক দ্বন্ধে যুবক খুন

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন দীপঙ্কর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: