মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ছাত্রদের আন্দোলন 

প্রতিবেদক
মো. গোলামুর রহমান, লংগদু, রাঙামাটি।
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে আন্দোলন করেন বৈষম্য বিরোধী ছাত্র ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা  ব্যানার ফেস্টুন সহ আন্দোলন রত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে দখলদারদের বাড়ির সামনে অবস্থান নেয় এবং দখলদারদের বাড়ি ছাড়ার আহ্বান জানায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে দখলদারদের বাড়িতে আক্রমণ করলে,পরিস্থিতি স্বাভাবিক করেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র ও কলেজ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আপনারা ক্লাসে ফিরে যান বিষয়টি আইনগত ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এবিষয়ে লংগদু কলেজের ভারপ্রাপ্ত অদ্যক্ষ আজগর আলী বলেন, জায়গা গুলো কলেজের তবে দখলদারদের বার বার মৌখিক ভাবে বল্লেও তারা বাসা ছাড়েনি ফলে আজ শিক্ষার্থীরা আন্দোলন করেন।

জায়গায় বসবাস কারী অভিযুক্ত  শাহাদাৎ হোসেন শিপু বলেন,এই জায়গার ক্রয় সুত্রে মালিক আমি যার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তবে আমার ধারণা ছিলো বিষয়টি আইনগত ভাবে দেখা হবে কিন্তু আজ শিক্ষার্থীরা আমার বাসায় অতর্কিত ভাবে হামলা চালায় এতে আমার বেশ ক্ষতি সাধন হয়।

অন্য আরেকজন বসবাসকারী সুলতান আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০০৩ সাল থেকে খাস জায়গাতে আমি বসবাস শুরু করি, ঐসময় আমাকে ঘর বানানোর জন্য রাবেতা কলেজ কর্তৃপক্ষ কিছু টাকা দেয়। যা পরবর্তীতে আমার বেতন থেকে কেটে নেওয়া হয়েছে। এছাড়া খাস জায়গার উপর আমি বন্দোবস্তি পেয়ারের জন্য আবেদন করলে আমাকে  ভূমি অফিস থেকে এটি ডকেট নাম্বার দেওয়া হয়। সব মিলিয়ে কলেজ কর্তৃপক্ষ আমাকে কোনরকম নোটিশ বা ফোজদারী মামলা না দিয়ে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের নামে আমাকে আলটিমেটাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এখন বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। যা আমার উপর জুলুম করা হয়েছে।

প্রসঙ্গতঃ বিগত (১ সেপ্টেম্বর) কলেজের দখল কৃত জায়গা উদ্ধারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র ও কলেজের ছাত্রসমাজের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ছিলো যা গুরুত্ব পায়নি দখলদারদের নিকট।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা এবং কেপিএম মিল পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কিশোর গ্যাং–মাদকমুক্ত রাঙামাটি গড়ার দাবিতে মানববন্ধন

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির উপদ্রব: বন বিভাগের সতর্কতা জারি

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

জাতীয় পর্যায়ে ক্রিকেটে রানার্সআপ হল রাঙামাটির মেয়েরা

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৪ দিন পর রাঙামাটি জেলায় খুলছে পর্যটন শিল্প

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক

error: Content is protected !!
%d bloggers like this: