মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৯০ পরিবার

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৬, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুই শতক জমি সহ নতুন ঘর পেয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯০ টি পরিবার।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন করার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯০ টি ঘর তৈরির কাজ সম্পুর্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তাদের জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর তৈরিতে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বাঘাইছড়িতে তিন ধাপে এরই মধ্যে ২৫০ টি পরিবার এমন নতুন ঘর পেয়েছে। আগামীতেও ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর তৈরির তালিকা তৈরি কাজ চলমান রয়েছে। এছাড়াও প্রতিটি ঘরের সাথে বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য একটি করে গভীর নলকূপ, এক হাজার লিটার টাংকি, সাবমার্সেবল পাম্প, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, বাড়িতে যাওয়ার সড়ক তৈরির পাশাপাশি সাবলম্বী হওয়ার জন্য বিনা সুধে ঋণের ব্যবস্থাও রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মং চিং প্রু মারমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপকার ভোগী পরিবারের সদস্যগণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা উপলক্ষ্যে রামগড় সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

কবিতার পংক্তিমালা আর নৃত্যে কাপ্তাইয়ে স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের অনন্য আয়োজন

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

জুরাছড়িতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

কাপ্তাইয়ে ১০ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ ও পথসভা অনুষ্টিত

বন মোড়ক ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে শিকারির পা উড়ে গেল

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: