বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ১৬, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতা ঘাটে অবস্থিত মা সীতা দেবী মন্দির এবং মন্দিরের পাশে অবস্থিত প্রতিবেশী এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামালের বাগানে হাতির আক্রমণে মন্দিরে রান্নাঘর ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পযর্ন্ত ৩টি হাতি মন্দির এবং মন্দিরের পাশে বাগান  লন্ডভন্ড করেন বলে জানান মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।

তিনি আরোও জানান, রাত ২ টায় হাতির দলটি এসে মন্দিরে রান্না ঘর ভেঙে ফেলেন। এছাড়া মন্দিরে ২০টি বড়ইগাছ, ৬টি নারিকেল গাছ, মোটর ও ডিপ টিউবওয়েল ভেঙে ফেলেন। এছাড়া হাতির আক্রমনে মন্দিরে একটি গরু আঘাতপ্রাপ্ত হয়। আমরা প্রাণভয়ে বেরুতে পারি নাই।

কৃষক এনামুল হক বাচ্চু বলেন, বুধবার (১৬ অক্টোবর)  দিবাগত রাত ২ টায় প্রথমে হাতির দলটি মন্দিরে এসে ক্ষতিগ্রস্ত করেন। এরপর ভোর ৬ টা পযর্ন্ত হাতির দলটি অবস্থান নিয়ে মন্দিরের পাশে অবস্থিত আমাদের তিন জনের বাগানে এসে নারিকেল গাছ, সুপারি গাছ, বড়ই গাছ, ভিয়েতনামের কলা গাছ, আম গাছ, শাকসবজি সহ বিভিন্ন জাতে ফসল নষ্ট করে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, এমনিতেই দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস করে ফেলা হয়েছে। খাবারের সন্ধানে হাতি মানুষের বসতবাড়ি ও বাগানে হামলা করছে। তাই আমাদের সকলের উচিত হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয়, সেইজন্য ঐ সমস্ত এলাকায় বসতবাড়ি এবং কোন স্থাপনা নির্মাণ না করা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের জ্বালানি তেলের বাজার অস্থির হতে পারে

মানিকছড়ি যোগ্যাছোলা গ্রামের মাহা সাংগ্রাই উদযাপন

কাপ্তাইয়ে প্রথমবার ‘সূর্য ডিম’ আমের ফলন পেল কৃষক

প্রতিবেশীদের নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী এক পরিবার

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের বাঘাইহাট বাজার বয়কট ঘোষণা

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

জুরাছড়িতে উৎসব মূখরভাবে চলছে গণ টিকা

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে নানা কর্মসূচি

error: Content is protected !!
%d bloggers like this: