রবিবার , ১৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন টিম সংবর্ধিত

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন রাঙামাটির জুরাছড়ির কাবডি দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছ সেনাবাহিনী।

রবিবার অদ্বিতীয় দুই সেনা বাহিনীর উদ্যোগে যক্ষা বাজার ক্যাম্পে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি, পিএসসি নারী কাবাডি সদস্য ও কোর্স, শিক্ষকদের ক্রেশ, নগদ সহায়তা ও শিক্ষা সামগ্রি তুলে দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, প্রকৌশলী প্রনব রায় চৌধুরী, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, থানা প্রতিনিধিসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত তারুণ্য উৎসবে অনুর্ধ ১৮ কাবাডিতে রাজশাহীর জয়পুরহাটকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটির ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। ফাইনাল খেলায় রাজশাহী বিভাগের জয়পুর হাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাঙামাটির দলটি।

জুরাছড়ি ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি (ক্রীড়া) শিক্ষক শান্তিময় চাকমার প্রচেষ্টায় বিগত সময় থেকে এ পর্যন্ত কাবাডিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি উপজেলার এ বিদ্যালয়টি। দুর্গম এলাকা থেকে উঠে আসা এসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রাখতে কাজ করছে বিদ্যালয়টি।

এ সময় জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে খেলোয়াড়েরা ক্রীড়া অঙ্গনে অতীতে যেমন দেশের গৌরব বয়ে এনেছে, বর্তমানেও তার অবহ্যত রেখেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমুল্য বৃদ্ধি ও দূর্নীতির প্রতিবাদে  বিএনপির অনশন

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

ফানুস, প্রদীপ ও রথযাত্রা উৎসবে বান্দরবানে প্রবারণা পূর্ণিমা সম্পন্ন

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি বিভাগের চারা প্রদান

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আইসিটি মামলা থেকে রাঙামাটির পাঁচ সাংবাদিককে অব্যাহতি

জাতীয় শোক দিবসে রাঙামাটিতে নানান কর্মসূচি পালন

মহালছড়ি থানার বিশেষ অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: