মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন- ‘মাইকেল চাকমা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র মুখপাত্র। তার কাছে প্রশ্ন রাখতে চাই- সম্প্রতি পাহাড়ে ভারি বৃষ্টি ও ভুমিধসের ফলে সৃষ্ট দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়াননি কেন? আপনারাতো প্রতি মাসে রাঙামাটি অঞ্চল থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদাবাজি করেন। কোন টাকাইতো জনগনের জন্য খরচ করেন না। সাধারণ মানুষই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেখানে পাঠানোর সেখানেই পাঠিয়ে দেবে’।

তিনি, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে এতো সব কাজ কেন করে -এমন বক্তব্যের জবাবে বলেন ‘সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। তাই পাহাড়ে স্বাস্থ্য সেবা, মানুষের আত্মকর্মসংস্থান সহ জীবন যাত্রার মানোন্নয়নের জন্য কাজ করছে’।

তিনি ইউপিডিএফকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা জনগনকে আর বিভ্রান্ত করবেন না। মানুষ এখন সব বুঝে কে কী করে। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। সাধারণ মানুষই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেখানে পাঠানোর সেখানেই পাঠিয়ে দেবে’।

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে। জেলার দশটি উপজেলা থেকে দশটি ফুটবল টীম এতে অংশ নিয়েছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই আয়োজন বলছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহম্মদ, জেলা প্রাশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রোসহ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় টাইব্রেকারে বরকল উপজেলা ফুটবল দল ৩-২ গোলে লংগদু উপজেলা ফুটবল দলকে হারিয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

কাপ্তাই হ্রদের মাছ দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে

জুরাছড়ি উপজেলা পরিষদের বিদায়-বরণ ও প্রথম সভা

চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টনে রাঙামাটি জেলা পুলিশের গৌরব অর্জন

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহা প্রয়াণ দিবস পালিত

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

কাপ্তাই ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: