সোমবার , ১৮ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের ব্যবসার প্রান কেন্দ্র জেটিঘাট বাজার। একপাশে কাপ্তাই লেক আর এক পাশে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কাপ্তাই লেক হয়ে প্রতিদিন শত শত যাত্রী রাঙামাটি সদর এবং বিলাইছড়ি উপজেলায় গমন করেন। এইছাড়া সাপ্তাহিক বাজার শনিবারে এই বাজারে শত শত পাহাড়ি – বাঙালির ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। স্বাভাবিক কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রয়েছে এই বাজারে।

সেই সুযোগে বছরের পর বছর কিছু কিছু দোকানদার অসচেতন ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে বেশ লাভবান হয়ে আসছে।

প্রায়ঃশ এই বাজারে কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় সোমবার ( ১৮ এপ্রিল) সকাল ১১ টা হতে দুপুর ১ ঘটিকার সময় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন জেটিঘাট বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে জেটিঘাট চিটাগং স্টোরে গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান, সেই দোকানের ডিসপ্লেতে ৫ বছর আগে মেয়াদ শেষ হওয়া পণ্য বিক্রির উদ্যোশে রাখা হয়েছে। এইসময় তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ঐ দোকানের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এইছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শত টাকা সহ সর্বমোট ৩ টি মামলায় ১৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৯ টি বিষয়ে পুরস্কার অর্জন

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

মহালছড়িতে উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: