বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ করল বন বিভাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
নভেম্বর ১৬, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ ও ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

এসময় দেশের অন্যতম সংরক্ষিত ও সমৃদ্ধ বনাঞ্চল পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়।

পাবলাখালি রেঞ্জের কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান ,‘বেআইনীভাবে পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে স্থাপন ও পরিচালনার অভিযোগে ২টি করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল বিধিমালা -২০১২ এর সেকশন ৭(ক) অনুযায়ী সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও উমাচরণ চাকমা ও পলিন বিকাশ চাকমা নামে দুই ব্যবসায়ী করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে। এসময় করাত কল উচ্ছেদের পাশাপাশি ৫০ঘন ফুট কাঠও জব্দ করা হয়।’
এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান

বিলাইছড়িতে নানা আয়োজনে নারী দিবস পালিত

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র শোকসভা

সরিষা ফুলে মৌচাষ হচ্ছে কুতুকছড়িতে

লংগদুতে গাঁজাসহ ৪ জন আটক

বান্দরবানে কেএনএফ ও ইসলামী জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী জীবন-রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত  

কাপ্তাইয়ে স্কাউটস এর বি.পি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: