রবিবার , ৮ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে যাওয়ার পথে হিটস্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
জুন ৮, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

রাঙামাটি হতে রাজস্থলী হয়ে বিলাইছড়ির ফারুয়া যাবার পথে  রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় বিজয় তঞ্চঙ্গ্যা (২৬) নামে এক যুবক “হিট স্ট্রোকে” মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রাঙ্গামাটি বনরুপা শাখার ওয়ান ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিলেন। তার গ্রামের বাড়ি রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়। রবিবার ( ৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।আরো জানা যায়, বিজয় তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটি জেলা সদরে  বনরুপার একটি বে -সরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। তার স্থানীয় ঠিকানা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাক্রাছড়ি মৌজার দোছড়িপাড়ায়। মৃত:- রুপন জয় তঞ্চঙ্গ্যা’র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৈরভ কান্তি পাল জানান, সকালে বাসা থেকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ফারুয়াতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। তিনি মোটর সাইকেল চালিয়ে যাবার সময় মিতিঙ্গাছড়ি পৌঁছার সাথে সাথে বুকে ব্যথা অনুভব করেন। গাড়ি থেকে নেমে বিশ্রাম নেওয়ার পর তিনি হঠাৎ হেলে পড়েন। আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে রাজস্থলী থানার এস আই সৈরভ কান্তি পাল বলেন, “ধারণা করা হচ্ছে বিজয় তঞ্চঙ্গ্যা’র মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে।” তিনি আরো বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত বিজয় তঞ্চঙ্গ্যার মামা চিত্তলাল তঞ্চঙ্গ্যা জানান, তার ভাগিনা বিজয় ব্যাংকে কাজ করত। থাকেন রাঙ্গামাটিতে। সকালে বাসা থেকে বের হয়েছিল বেড়ানোর উদ্দেশ্যে। পরে খবর পেয়ে দ্রুত রাজস্থলী সদর হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ছোট বেলায় বাবাকে হারালো, এখন নিজে হারিয়ে গেলো।  তার মৃত্যুতে অফিস এবং আত্মীয়রা দু:খ, ও শোক প্রকাশ করছেন এবং সৎগতি কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ডাকা অর্ধ দিবস সড়ক অবরোধ চলছে

লংগদুর বগাচতরে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন, ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ

শিক্ষার্থীকে যৌন হয়রানির অ়ভিযোগে কাপ্তাই বিএসপিআই’র শিক্ষক এজাবুরকে ভোলায় বদলি

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল শিবিরে সেবা পেলেন সহস্রাধিক মানুষ

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: