শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাইখালীতে ২৩  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

সকাল থেকে প্রাণচঞ্চল পুরো বিদ্যালয়। সবার চোখ-মুখ উৎসবমুখর। জমানো হয়েছে বনজ, ফলদ ও ভেষজের বিভিন্ন প্রজাতির চারা। প্রধান শিক্ষক সাজাইপ্রু মারমার নির্দেশ শুনতেই কালামাইশ্যা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এসব প্রজাতির শতাধিক চারা রোপন করেন তারা। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়টিতেই শুধু এমন কর্মসূচি নয়,  এই ইউনিয়ন এর ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি চলছে একই কর্মসূচি।

‘সবুজে সাজাই শিক্ষাঙ্গণ’- এই প্রতিপাদ্য যেন বাস্তবে ধরা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মনে। কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যের নির্দেশনায় এবং উদ্যোগে  উৎসবমূখর পরিবেশে বৃক্ষরোপন করেন তারা।

বৃহস্পতিবার সকালে ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের এই উৎসব ছিল মনে রাখার মত। চতুর্থ শ্রেণির ছাত্র অংসাপ্রু মারমা গাছ রোপন করে বন্ধুদের সাথে চিৎকার করে হাসছিল। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসরিন আক্তার বলেন, কর্মসূচি শুরুর আগেই বৃক্ষরোপন সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাই এমন উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে একই চিত্র তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বিলকিস আক্তার বলেন, গাছ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। তারা অক্সিজেন না দিলে যেমন সমাজের ভারসাম্য টিকত না, তেমনি বেশি বেশি গাছ লাগানোর কারণেই আমাদের অস্তিত্ব এখনও টিকে আছে।

রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে এবং কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রশংসা করে বলেন,  দিনে দিনে গাছ কমে পড়ায় জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে খালি জায়গায় গাছ লাগানো উচিত।

কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য বলেন, রাইখালী ইউনিয়নের নারানগিরি ক্লাসটারের সর্বমোট ২৩টি বিদ্যালয়ে সপ্তাহব্যাপি চলছে এই কর্মসূচি। সতষ্ফূর্তভাবে অংশ নেয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচালনা কমিটির সবাইকে জানাই ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সবার উচিত বেশি বেশি গাছ লাগানো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান: কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

নানিয়ারচর সোনালী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজারের মৃত্যু

খাগড়াছড়ি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পাঁচ ওস্তাদের সাথে একদিন

বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা 

টিএসএফের তিন দশক পূর্তিতে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠান

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

error: Content is protected !!
%d bloggers like this: