শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ’র তৃতীয় ম্যাচে বান্দরবানকে হারিয়ে কক্সবাজারের জয়লাভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৬, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

রাঙামাটির মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের তৃতীয় ম্যাচ কক্সবাজার বনাম- বান্দবানের মধ্যে অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৩টায় মাঠে নামে দু’পক্ষের খেলোয়াড়বৃন্দ। তৃতীয় দিনের ম্যাচে বান্দরবানকে ১-০গোলে হারিয়ে কক্সবাজারের জয়লাভ। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় প্লান্ট্রিককে বান্দরবানকে গোল দেন কক্সবাজার খোলোয়াড়রা। শুক্রবারের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বনাম খাগড়াছড়ি জেলা। ওই খেলায় ১-০ গোলে খাগড়াছড়িতে হারিয়ে চট্টগ্রাম জেলা জয়লাভ করে। আগামী ২৮এপ্রিল ম্যাচ নং-২ বনাম ম্যাচ নং৩ সেমিফাইনাল-জোন চ্যাম্পিয়ন দল খেলায় অংশ গ্রহন করার কথা রয়েছে। আজকের খেলা পরিচালনা করেন শরিফুজ্জামান টিপু ও গত শুক্রবারের খেলা পরিচালনা করেন পলাশ দেব।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টকে ২টি জোনে ভ্যেণু করা হয়েছে। ক- গ্রুপের জোন-রাঙামাটি ও অপর জোন কুমিল্লা।রাঙামাটি জোনে ৫টি জেলা-চট্টগ্রাম,রাঙামাটি,বান্দবান, কক্সবাজার ও খাগড়াছড়ি। খ-গ্রæপে কুমিল্লা জোনে জেলা সমূহ-বি-বাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা ও নোয়াখালী। জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলায়। ক-জোন চ্যাম্পিয়ান বনাম খ- জোন চ্যাম্পিয়ান দল ফাইনাল খেলায় অংশ গ্রহন করবেন।

তৃতীয় দিনের ম্যাচে উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রুহুল আমিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি, রাঙামাটির জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ , বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। ২৭বছর পর রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মাঠে ফুটবল খেলা উপভোগ করতে হাজার হাজার ক্রীড়ামোদি ও ফুটবল দর্শকদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

তিন উপজেলার সাথে দূরপাল্লার যানচলাচল বন্ধ

তর সইছে না রাঙামাটি জেলা পরিষদের নেমপ্লেট পরিবর্তনে !

কাপ্তাইয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনওর মতবিনিময়

কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রামগড়ে আগুনে পুড়লো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

রাঙামাটিতে আরন্যক ফাউন্ডেশনের সেমিনার / স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংরক্ষিত বনাঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে হবে

তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি : সিইসি

কর্ণফুলী সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে উপজেলা পরিষদের সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: