রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ইব্রাহিম নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার জীবতলি ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কৌশল্যা ঘোনা এলাকায় প্রতিপক্ষের হামলায় মোঃ ইব্রাহিম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে।

রবিবার ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বিলাইছড়ি থানার ওসি মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুপুরে বিলাইছড়ি হাসপাতালে মোঃ ইব্রাহিম নামে একজনে অজ্ঞান অবস্থায় আনা হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ওসি বলেন এ ঘটনায় মিন্টু মিয়া, মোঃ মোস্তফা নামে দুইজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, নিহত ইব্রাহিমের কৌশল্যা ঘোনায় সেগুন বাগান আছে। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মোস্তফা, বাবুল, মিন্টুর সাথে ইব্রাহিমের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ইব্রাহিমের উপর হামলা করা হয়। হামলায় ইব্রাহিম আহত হয়। এ কথা পুলিশকে জানিয়েছে ইব্রাহিমের মেয়ে মুক্তি।

ওসি আরো বলেন, ঘটনাস্থল রাঙামাটি সদরের হলেও নিহত ও আটক ব্যাক্তিরা বিলাইছড়ির কেংড়াছড়ির বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে। আটকদের রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাঙামাটি বিএনপির মিডিয়া ফোকাল পার্সন মোহাম্মদ কামাল হোসেন জানান নিহত ইব্রাহিম বিলাইছড়ি বিএনপির উপদেষ্টা ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

রামগড়ে কৃষি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা 

রাঙামাটিতে জুলাই গণহত্যার নির্মম সত্য উদঘাটনে ভিডিও প্রদর্শনী 

নির্বাচনের মৌসুম শুরু হয়েছে, তাই নির্বাচন নিয়ে আর তালবাহানা চলবে না- সালাহউদ্দিন আহমেদ

রাঙামাটিতে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে নানিয়ারচরে বিজুর সূচনা

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

ব্যবসায়ীকে গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই সেনা জোন কর্তৃক গরিব দু:স্থদের চিকিৎসা সহায়তা প্রদান

আশিকার আয়োজনে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: