শনিবার , ২৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস পালন

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মার্চ ২৬, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার  দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের   সূচনা করা হয়।  এতে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন। এরপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করা হয়।

এরপর আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, থানার ওসি জাকির হোসেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীগণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরে সিএনজি উল্টে দুই যাত্রী আহত

বিএফডিসির দুর্বল ব্যবস্থাপনায় ধংসের পথে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ

সরকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

সড়কের দাবিতে লংগদুতে মানববন্ধন

আধুনিকতার ছোঁয়া নিয়ে শিলছড়িতে তৈরী হচ্ছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ

কাপ্তাইয়ের ঔজ্জ্বল্য বাড়াচ্ছে নানন্দিক ট্রি-হাউস লাইব্রেরি “গ্রন্থকুটির”

রাজস্থলীতে চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কাউখালী উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

বাঘাইছড়িতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

error: Content is protected !!
%d bloggers like this: