শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার ২ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক করেছেন নানিয়ারচর সেনা জোন। শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
পরবর্তীতে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটককৃতরা হলেন- ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন এবং ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এঅভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে খাদ্য বিভাগের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব মজিবুর রহমান

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 

বাঘাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে প্রকাশিত খবরে ভিন্নমত পোষণ ও প্রতিবাদ

বান্দরবানের তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

উন্নয়নশীল দেশে উত্তরণে রাজস্থলীতে আলোচনা সভা

ফেসবুক ইনফ্লুয়েন্সার খাবার নিয়ে আড়াই হাজার বর্ন্যাতদের পাশে

সংবর্ধিত অনুষ্ঠানে দীপংকর / অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে

error: Content is protected !!
%d bloggers like this: