মঙ্গলবার , ১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

একটি মহল সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করছে। যারা পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে এ সমস্ত খুনি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এবং জনগণকে ঐক্যবন্ধ হতে হবে।

আজ মঙ্গলবার (১মার্চ২২ইং) সকাল সাড়ে দশটায় কাপ্তাই বারঘোনীয়া তনচংগ্যা পাড়ায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর অর্থায়নে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশম বাগান তনচংগ্যা পাড়া হতে একই ইউনিয়ন এর কয়লার ডিপো কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত প্রায় ৪ কিঃ মিঃ ছড়ার উপর ১কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।

উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফি।

চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই আওয়ামী লীগ সভাপতি অংসুইসাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য সাখাওয়াত হোসেন রুবেলসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

ঈদগাঁওয়ে বিএনপির কেন্দ্র পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘাগড়ার দূর্গম পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করলেন দীপংকর

কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির নির্বাচনে ১২ পদে ২৪ প্রার্থীর লড়াই 

লংগদুতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মতবিনিময় ও ত্রাণ বিতরণ

হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

কাপ্তাইয়ে জীপ-সিএনজি সংঘর্ষে আহত ৪ 

error: Content is protected !!
%d bloggers like this: