রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষাসাফল্যে ভূষণছড়া আইডিয়াল কলেজ, নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

রাঙামাটির বরকলের ভূষণছড়া আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষায় জেলার কলেজগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জনের সাফল্য উদযাপন ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। গত বুধবার (১১ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন ভূষণছড়া আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল জলিল মেম্বা ও বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তিময় চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন উদ্দীন প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি জানান, আর্থিক সংকট, শিক্ষকদের বেতন-ভাতা, পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারীর অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহণ সমস্যা এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য হোস্টেল না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তিময় চাকমা বলেন, প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্য পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার উন্নয়ন ও প্রসারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি ভূষণছড়া আইডিয়াল কলেজের অগ্রযাত্রায় বরকল প্রেস ক্লাব সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং নবীন শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল—‘মাদক নির্মূলে আইন প্রয়োগ নয়, সচেতনতাই মুখ্য বিষয়’। এতে সরকার ও বিরোধী দল হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি-তর্কের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। তাদের সাবলীল উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, নবপ্রতিষ্ঠিত এ কলেজটি এবারের এইচএসসি পরীক্ষায় ৭২.৭৩ শতাংশ পাসের হার অর্জন করে রাঙ্গামাটি জেলার সরকারি-বেসরকারি কলেজগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির এ সাফল্য বরকলসহ পুরো জেলার জন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানে বরকলের সিনিয়র বিএনপি নেতা মো. রুহুল আমিন, ভূষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী, বিএনপি নেতা মোহাম্মদ সুলতান মন্ডল, ভূষণছড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাফর, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজেম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন

রাঙামাটিতে শাবক প্রসবের সময় বন্য হাতির মৃত্যু

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

কাপ্তাই থানার নতুন ওসি মোহাম্মদ কায় কিসলু

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

রাঙামাটি সরকারি কলেজে চুরির অভিযোগে দুই যুবক আটক

রিজার্ভবাজারে কাপ্তাই হ্রদে ভাসছিল লাশ

মাশরাফিকে বিবিসির সভাপতি করার দাবীতে / টেকনাফ থেকে তেতুলিয়া সাইকেল যাত্রা শেষ করল বীর কুমার তঞ্চঙ্গা

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: