রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন এবং রাঙামাটি জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ ফুলনাহার বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার সংলগ্ন ঢাকাইয়া কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম এবং রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধরনজিৎ চন্দ্র  দেবনাথের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে ২৯ পুরিয়া গাঁজা, যার আনুমানিক ওজন ৩০০ গ্রাম এবং গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৬৩ টাকা উদ্ধার করা হয়। এ সময় ফুলনাহার বেগমকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে যাওয়া হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আসামীকে কাল সোমবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক ও পলাশ বড়ূয়াকে খাগড়াছড়ি ডিসি প্রেস অ্যাওয়ার্ড প্রদান

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের বিশেষ কর্মসূচি

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের সহযোগিতা

বরকলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নবান্ন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হল কাউখালীতে

রাঙামাটিতে সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জাতীয় শিশু দিবসে বাঘাইছড়িতে নানান আয়োজন

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে- হানিফ

error: Content is protected !!
%d bloggers like this: