বুধবার , ৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের বিশেষ কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজানে কোন ধরণের কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের বিশেষ সুবিধা চালু করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। আজ বুধবার (৫ মার্চ) থেকে রাঙামাটি শহরের মধ্যে ৫টি স্থানে এই সুবিধা পাচ্ছে পৌরসভাবাসী। ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এই পণ্য সামগ্রী। ৫ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। প্রতিটি র্নিদিষ্ট স্থান থেকে প্রথম ৪শ’জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই ক্রয় করতে পারবেন পণ্যসামগ্রী।

জেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেল’ শিরোনামের এই বিশেষ কর্মসূচি ৫ মার্চ বুধবার থেকে ২২ মার্চ পর্যন্ত শুক্র শনিবার ব্যতিত প্রতিদিন চালু থাকবে। প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে প্রতিটি পণ্য সামগ্রী।

প্রাথমিক ভাবে শহরের গীতাশ্রম কলোনি এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, রির্জাভ বাজার শহীদ আব্দুল আলী মাঠ, আনন্দ বিহার এলাকা ও তবলছড়ি এডিসি হিল এলাকায় সকাল থেকে পণ্যসহ ট্রাক অপেক্ষা করবে। পরে ভোক্তাদের চাহিদা বিবেচনা করে বিক্রয় পয়েন্ট আরো ১৫টি স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

টিসিবির ট্রাকসেলে এসব পণ্যসামগ্রী বিক্রয় হচ্ছে প্যাকেজ আকারে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে, ৪৫০ টাকা। প্রতি প্যাকেজে থাকছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল,১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। তবে প্যাকেজ ব্যতীত আলাদাভাবে কোন পণ্য বিক্রি করা হবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার দিবস পালন

৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন দীপংকর তালুকদার

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

কাপ্তাই সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 

চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

জুরাছড়ি সফরে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: