বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে সরকারি ও বেসরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
আগস্ট ২৮, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে মহালছড়িতে।

আজ ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা এবং মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান উদ্বোধনী বক্তব্যে বলেন, “পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে সরকারি-বেসরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা বলেন, “মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও কম দামে মাছ ক্রয় করার সুযোগ পাবেন”।

এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ২৫ টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং স্থানীয় চাষিদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ

জুরাছড়িতে স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা

বিলাইছড়ির ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫তম কঠিন চীবর দান সম্পন্ন 

গাইন্দ্যাতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বনবিভাগের হাতে তিনটি বন্যপ্রাণী তুলে দিলেন প্রাণিপ্রেমী নবদ্বীপ চাকমা

নানিয়ারচরে কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর অনুদান

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

জুরাছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: