সোমবার , ১৫ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ১৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার হৃষীকেশ  শীল।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।

মতবিনিময় বিনিময় শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে  দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহন করায় কাপ্তাইয়ের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যকে কাপ্তাই প্রাথমিক শিক্ষা পরিবার এবং বড়ইছড়ি ক্লাস্টের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। পরে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে অশুভ শক্তিকে প্রতিরোধ করতে নদী পূজা

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাঙামাটির লংগদুতে নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১

বাঘাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

বান্দরবানে কেএনএফের নিহত দুই সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

error: Content is protected !!
%d bloggers like this: