বুধবার , ৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অনিয়মের অভিযোগে রাঙামাটি বিআরটি এ দুদকের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

নানা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সন্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙামাটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৭মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন দুদক রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন।

অভিযান চলাকালে বিআরটিএ এর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একই সময়ে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে বিআরটিএ সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন দুদক কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সকল সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান দুদক কর্মকর্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

দূর্গম ভাল্লুকিয়ায় বিআরডিবির মতবিনিময় সভা

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিত ৮শ মানুষের সেবা

কর্ণফুলী নদীতে ফুল ভাসাল তঞ্চঙ্গারা

মাতৃভাষা দিবসে এতিম শিশুদের পাশে রামেক ইন্টার্নী চিকিৎসকরা

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

মাতৃভাষা দিবসে চাঙমা সংস্কৃতি গোষ্ঠী গুণীজন সংবর্ধনা 

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: