খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো.ফয়েজুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, গণ্যমান্যব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।


















