মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙ্গুনিয়ায় জনাকীর্ণ বাজারে ১৪ ফুটের অজগর, রাতে অবমুক্ত কাপ্তাই বনে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারের জনাকীর্ণ এলাকায় একটি দোকানের দরজার ওপর অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১৪ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের অজগরটি গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের রাম পাহাড় বিটে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সের দরজার ওপর অজগর সাপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজীব ধর জানান, দোকানের পেছনেই কর্ণফুলী নদী। তবে সাপটি কখন বা কীভাবে তাঁর দোকানে প্রবেশ করেছে, তা কেউ জানেন না।

পরে রাতে কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং কাপ্তাই রেঞ্জের নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অজগরটি রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

জনাকীর্ণ বাজার এলাকায় এত বড় অজগর সাপের উপস্থিতিতে স্থানীয় লোকজন বিস্ময় প্রকাশ করেছেন। লোকালয়ে সাপটি কীভাবে এলো, তা নিয়ে তাঁদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর ৬ হাজার শিশু পাবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল 

সংকটে রাঙামাটি বার্মিজ টেক্সটাইল মার্কেটের ব্যবসায়ীরা

ধর্ষক আব্দুর রহিমকে স্থায়ী বহিষ্কারের আশ্বাসে অবরোধ ৩ ঘন্টা শিথিল করেছে হিল উইমেন্স ফেডারেশন

গঠিত হল কাপ্তাই অফিসার্স ক্লাবের নতুন কমিটি

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

লংগদুতে চুরির মালামালসহ চোর আটক

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কর্মতৎপরতার প্রতি সাধুবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

নানিয়াচরে বিদ্যালয় কিশোরীদের নিয়ে  স্যানিটারি প্যাড তৈরীর প্রশিক্ষণ

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: