শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭সেপ্টেম্বর)সকাল ১০টা হতে দুপুর ১টা পযন্ত সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের উডশপ, পূর্ব(সিভিল)উড টেকনোলজি বিভাগে কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। Asset প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ১৫টি সুন্দর প্রকল্প মেলায় প্রদর্শনী করে। এবং বিভিন্ন প্রকল্প অত্র ইনস্টিটিউটের শিক্ষক, অতিথিগন পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখেন।

বিচারকের ফলাফলে শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে তিনটি প্রথম, ২য় এবং তৃতীয় স্থান অর্জন করে। প্রথম হয়’ জিএসএম বেসড গ্যাস ডিটেকটর উইথ অটোমেটিক এক্সইস্ট কন্ট্রোল সিস্টেম, ২য় অটোমেটিক ফায়ার অ্যালার্ম এন্ড ওয়াটার সাপ্লাই এবং তৃতীয় উদ্ভাবনী অর্জন করে ব্লাড ডোনেশন প্লাটফর্ম (রেড হোপ।প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি  বিশ্বাস।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মদিনা আক্তার।

বক্তব্য রাখেন মো.ওমর ফারুক মেকানিক্যাল  বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ার তারেকুল  ইসলাম কম্পিউটার বিভাগীয়  প্রধান ও  ইঞ্জিনিয়ার  রহমত উল্লাহ অটোমোবাইল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থী মো.বেলাল হোসেন।

অতিথিগন বক্তব্য বলেন, তোমাদের তৈরী উদ্ভাবনী আবিষ্কার অনেক মনোমুগ্ধকর সুন্দর। একদিন তোমাদের এই আবিস্কার দেশ ও বিদেশের জাতীয় কাজে বড় অবদান রাখবে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অত্র ইনস্টিটিউটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহা সামনে রেখে মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালীর ঘিলাছড়ি জামিউল উলুম আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

রাঙামাটিতে পিসিএনপি’র মতবিনিময় সভা

রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন জোন কমান্ডার কাজী শাহীন কবির

মহালছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস

কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহারের বিভিন্ন  উন্নয়ন কাজের উদ্বোধন করেন -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: