মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি সদর উপজেলা তাঁতীদলের নতুন কমিটি: নেতৃত্বে সাইফুল-রিকন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলা তাঁতীদলের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৩৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সাইফুল ইসলাম শ্যামলকে সভাপতি এবং বিপুল চাকমা রিকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর।

এর আগে রাঙামাটি সদর উপজেলা তাঁতীদলের পূর্বের কমিটি বাতিল করা হয়। বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে সরাসরি কেন্দ্রীয় কমিটি নতুন এ নেতৃত্ব অনুমোদন করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, এই কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করতে হবে। উপজেলা বিএনপি অফিসে বসে কোনো কমিটি অনুমোদন করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটি অনুমোদনের জন্য সাইনিং পাওয়ার প্রদান করা হয়।

কেন্দ্রীয় অনুমোদনপত্রে আরও বলা হয়, জেলা, উপজেলা ও পৌর কমিটি গঠন, পুনর্গঠন বা বাতিলের ক্ষেত্রে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবসময় তা বাস্তবায়িত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত 

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

এমপি জসীম উদ্দীন আহমেদকে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনা

৭ বছর পর ইফতার আয়োজনে ছোট মেরুং এসএসসি ব্যাচ-১৫ 

বাঘাইছড়িতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা’র ৯৩ তম জন্মদিন পালিত

মানিকছড়িতে ইউপি নির্বাচনে বিজয়ী যাঁরা

খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক: যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য

সহিংসতাকারীরা দেশের শত্রু, তাদের হাতে দেশ নিরাপদ নয় – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাঙ্গালহালিয়ায় মারমা তরুণী অপহরণের অভিযোগ

রাঙামাটিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং

error: Content is protected !!
%d bloggers like this: