মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৩শত মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ২৯, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের অভিযানে কর্ণফুলী নদী হতে ৩শত মিটার গাড়াজাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার( ২৯ অক্টোবর) বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্ণফুলি নদীর বড়ইছড়ি ঘাট হতে শিলছড়ি সীতার ঘাট পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে কর্ণফুলী নদী হতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় ৫টি ৩শত মিটার স্থিরকৃত নেট(Fixed Net), স্থানীয় নাম: গাড়াজাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এই অভিযান পরিচালনা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন। কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১২নং বিধি লঙ্ঘনের কারণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ অনুযায়ী জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

রামগড়ে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল ৯০০ শিক্ষার্থী

রাঙামাটি মেডিকেল কলেজে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা: একাডেমিক কার্যক্রম ও হোস্টেল নিষিদ্ধ

ঝুলে আছে জুরাছড়ির দুই ইউপির নির্বাচন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজস্থলীতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

উন্নয়ন বোর্ডের সাড়ে ৬৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন রাঙামাটির ৭৫৩ মেধাবী শিক্ষার্থী

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

রাঙামাটিতে বিভিন্ন আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইউনিয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি গুনগতমান উন্নয়নে অগ্রগতি ও অর্জন অবহিতকরণার্থে জেলা পর্যায়ে কর্মশালা 

error: Content is protected !!
%d bloggers like this: