বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

রাঙামাটির বিলাইছড়ি  উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার ৩ নভেম্বর  সকাল সাড়ে ১০টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ব্যানার নিয়ে অবস্থান ধর্মঘট করেন তারা।

কর্মবিরতির সময় দেখা গেছে, একজন মেডিক্যাল অফিসার চিকিৎসা প্রদান করলেও রোগীরা পরীক্ষাসেবা ও ঔষধ পেতে ভোগান্তিতে পড়েন। কর্মসূচিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক; যেখানে রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, নমুনা সংগ্রহ, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি থেকে শুরু করে ঔষধ সংরক্ষণ ও বিতরণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। মহামারীসহ বিভিন্ন সংকট মোকাবিলায়ও এই পেশাজীবীরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) এখনো বাস্তবায়ন হয়নি। ১৯৮৯ সালের পর থেকে বিভিন্ন দফতরে দাবি জানানো হলেও তা উপেক্ষিত রয়ে গেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ইউনুস, ফার্মাসিস্ট পুলক চাকমা, স্যানিটারী ইনস্পেক্টর (এসআই) মোঃ গোলাম মোস্তফা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ

পাহাড়ে জলপাই চাষে চাষীদের আগ্রহ বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায়

বিলাইছড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ভেঙ্গে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

লংগদুতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

রাঙামাটিতে রিটানিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে এতিম শিশুদের পাশে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান  

error: Content is protected !!
%d bloggers like this: