শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২২, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল এর উদ্যোগে ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলের পরিচালনায় আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা হতে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ – ২০২৪।

কাপ্তাই শিশু নিকেতন এর অধ্যক্ষ রেহানা আক্তার জানান এই জোন কমাণ্ডার’স স্কলারশিপ – ২০২৪ এর পরীক্ষায় ৫ শত ১২ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

অধ্যক্ষ আরও জানান ইতিমধ্যে গত ২০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম করা হয়েছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই স্কলারশিপ পরীক্ষায় তৃতীয় হতে ৫ম শ্রেণী ক বিভাগ এবং ৬ষ্ট হতে ৮ম শ্রেণী খ বিভাগে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে।

প্রসঙ্গত: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল এর অধীন পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক, যুগোপযোগী, বিজ্ঞান সম্মত,  সৃজনশীল গুণাবলী এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনী পরিচালিত একটি দক্ষ পরিচালনা পর্যদ এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে রোহিঙ্গা নাগরিক আটক

কাপ্তাই থানা পরিদর্শনে রাঙামাটি পুলিশ সুপার

রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এটিএম আজহারকে মুক্তি না দিলে শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না– অধ্যাপক আবদুল আলিম

কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিএসপিআই -৫৯তম ব্যাচের নবীন বরণ

খাগড়াছড়িতে বৌদ্ধমূর্তি, বিদেশী সিগারেট, ভারতীয় শাড়ি ও লুঙ্গী জব্দ, এস.এ পরিবহনের তিন কর্মকর্তা আটক

মহালছড়িতে ইউএনও’র উদ্যোগে পাহাড়ি জনপদে নিরাপদ পানির ব্যবস্থা

নির্মাণের ৪৩ বছর পরও প্রশস্ত হয়নি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কটি; প্রায় ঘটে দুর্ঘটনা

চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৭১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!
%d bloggers like this: