মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎মগবান স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি, ওষুধসহ নানা সংকট সমাধানের সুপারিশ ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

রাঙামাটির মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ, খাবার পানির ব্যবস্থা, অবকাঠামো সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরেন স্থানীয়রা।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ গণশুনানির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি।

‎সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সোহাগ ময় চাকমা। সনাক সদস্য মুজিবুল হক বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান।

‎স্বাগত বক্তব্যে নিরূপা দেওয়ান সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত বিভিন্ন খাতভিত্তিক কার্যক্রম এবং গণশুনানির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সোহাগ ময় চাকমা বলেন, পরিবার পরিকল্পনা সেবার আওতায় পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ, জন্মনিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ ও সেবা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করে প্রয়োজনীয় রেফারেল, নবজাতক ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ, নারী-পুরুষের প্রজননস্বাস্থ্য বিষয়ে পরামর্শ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সচেতনতা এবং সাধারণ গাইনোকলজিক্যাল সমস্যার প্রাথমিক সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

‎এসময় তিনি গণশুনানিতে উত্থাপিত তার আওতাধীন বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

‎গণশুনানিতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ, খাবার পানির ব্যবস্থা, ডাস্টবিন স্থাপন, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ, মাসে অন্তত একবার মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, ফিল্ড ভিজিটরদের নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম, অবকাঠামো সংস্কার এবং সরাসরি সড়ক থেকে যানবাহন চলাচলের ব্যবস্থা করার মতো বিভিন্ন সুপারিশ উঠে আসে।

‎অনুষ্ঠানের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান উন্নয়নে গণশুনানিতে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা গেলে এখানকার স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।

‎সভায় মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম চাকমা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল কুমার চাকমা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুপ্রিয়া চাকমা, সনাক সদস্য গৈরিকা চাকমা ও রনজিৎ নাথ, সেকমো আরতি চাকমা, এসিজি সমন্বয়কারী প্রাণেশ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৯০ পরিবার

রোগিদের অত্যাধুনিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ মডেল হাসপাতাল– ঈদগাঁওয়ে ডা: ইউসুফ আলী

বিলাইছড়িতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত 

পূজামণ্ডপ কমিটির সাথে বাঘাইহাট সেনা জোনের মতবিনিময় সভা

মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

“পদ্মা সেতু” উদ্বোধনে খাগড়াছড়িতে উচ্ছ্বাস; মসজিদ-মন্দিরে প্রার্থনা খাবার বিতরণ

জুরাছড়িতে খামারী প্রশিক্ষণ কর্মশালা

সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আর্থিক অনুদান করলেন রাজস্থলী উপজেলা বিএনপি

জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে নানান আয়োজন

কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিএসপিআই -৫৯তম ব্যাচের নবীন বরণ

error: Content is protected !!
%d bloggers like this: