সোমবার , ১০ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১০, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) বাদে মাগরিবের পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক বলেন, দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরো বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাস রেজা,সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৫ জুন

রুপালী বাংলাদেশ গত এক বছরে রাঙামাটির সকল সংবাদ তুলে ধরে প্রসংশা কুড়িয়েছেন- জেলা পরিষদ সদস্য হাবিব আজম

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থি বিন্তির নৃত্যে জাতীয় পুরস্কার অর্জন

মানিকছড়িতে কাল শুরু হচ্ছে বুদ্ধ মেলা

কাপ্তাইয়ে প্রস্তুত ২২টি ভোট কেন্দ্র: ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

লংগদুতে অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

কেপিএম হরি মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: