বুধবার , ২৩ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২৩, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

গত কদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং। এতে অতিষ্ঠ ঈদগাঁও উপজেলাবাসী। বিঘ্নিত হচ্ছে এলাকাবাসীর দৈনন্দিন জীবন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারনে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা।

জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ঘণ্টা পর ঘন্টা  লোডশেডিং করায় অবস্থা অত্যন্ত ভয়াবহ। বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। কোথাও এক থেকে আধ ঘণ্টার জন্য দেওয়া হয় বিদ্যুৎ। আবার কখনোও টানা ঘন্টার পর ঘণ্টা থাকে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। আবাসিক এলাকার বাসিন্দা সহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এমনকি বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটায়ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্ম ঘণ্টা।

অপরদিকে চরম মাত্রায় লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের প্রিন্ট, লেমিনিটিং মেশিন, বাসা বাড়ির ফ্রিজ, এসি, টিভি ও কম্পিউটার সহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশি সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবা ও বিঘ্নিত হচ্ছে।

এ ব‍্যপারে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রাজন দাশ জানিয়েছেন বিদ‍্যুতিক লাইনে কোথাও কোথাও ত্রুটি রয়েছে, যার কারনে কমবেশি লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

দূর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো সমাজের মঙ্গল বয়ে আনতে পারে না-সামশুদ্দোহা চৌধুরী

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

লংগদু বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ক্যান্সারে আক্রান্ত পিংকীর চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে লাইফ ফর কনসার্ট

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

রাঙামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সভাপতি আকবর এবং সম্পাদক ইউসুফ

লংগদুতে বিশ্ব মা দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: