সোমবার , ১০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
জুলাই ১০, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

বান্দরবানে থানচি উপজেলায় দুর্গম এলাকা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে লেংরাই ম্রো নামে নয় বছরের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।

নিহত লেংরাই ম্রো থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাইথাং ম্রো পাড়া ইংয়েন ম্রো’র ছেলে বলে জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান তিনি জানান, শিশুটিকে কয়েকদিন আগেই স্বাস্থ্যকর্মী মাধ্যমে ওই পাড়াতে ম্যালেরিয়া চিকিৎসা দিয়ে আসছিল। এক পর্যায়ে শিশুটি বাবা-মা অসুস্থ হওয়ায় অন্য বাড়িতে রেখে গিয়েছিল। সে সময় শিশুটিকে ম্যালেরিয়া ডোজ পরিপূর্ন খাওয়ানো যায় নি। সে জন্য শিশুটি মারা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, বর্ষাকাল শুরুর আগেই বান্দরবানের একমাত্র দুর্গম থানচি উপজেলায় এলাকা দেখা দিয়েছে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। নানান প্রতিকূলতায় আর অসচেতন কারণে রোগীরা পাচ্ছেন না জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ। বিশেষ করে দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় পাশাপাশি মোবাইলের নেটওয়ার্ক না থাকায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলো। তাই ওই এসব এলাকা বিভিন্ন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এর আগেই দুর্গম বড় মদক এলাকার গত রোববার ৮ বছরের এক মেয়ে জুম ঘরে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পরেছি।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরত চলে গেছে আর বাকিদের চিকিৎসা চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে আগুনে পোড়া বৌদ্ধ বিহারের কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে

রামগড়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকিতে কেইউজে’র উদ্বেগ

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোঃ কোফিল উদ্দিন 

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

রাঙামাটি আওয়ামী লীগের সম্মেলন কাল / পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলররা হাজির রাঙামাটি শহরে

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

রাঙামাটি বেতারের প্রকৌশলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়িতে কৃতি শিক্ষকদের সংবর্ধনা

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: