রবিবার , ৩০ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩০, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

 

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সারাদেশে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুরে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিরল ছবি প্রদর্শন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এসব ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে। এই ধরনের প্রদর্শনীর আয়োজন বারবার করার অনুরোধ জানান তারা। শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে কাপ্তাই উপজেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, প্রকৌশলী কাইছার হামিদ প্রমূখ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ বলেন, সারাদেশে এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিরল তথ্য চিত্র দেখানো হয়। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই প্রয়াস বলে তিনি জানান। উল্লেখ্য ২০১৬সালে প্রথম ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের তথ্য চিত্রের প্রদর্শনীর আয়োজন করেছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে সুষ্ঠু ভোটের পরিবেশ চেয়ে চেয়ারম্যান প্রার্থী ঝান্টুর সংবাদ সম্মেলন  

খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কাপ্তাই বিএসপিআই এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দোকান ভাংচুর চাঁদা দাবীর অভিযোগ মসজিদ কমিটির নেতার বিরুদ্ধে

কাপ্তাইয়ে ব্যাপক উদ্দীপনায় চলছে গণটিকা কর্মসুচি

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

জায়গা নিয়ে জটিলতায় বিলাইছড়ির সড়ক প্রকল্প, প্রশাসনকে উপেক্ষায় প্রশ্ন

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: