রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ১৩, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

“ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪।

আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের নেতৃত্বে  উপজেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় বিজয় ভাস্কর্য মাঠে শেষ হয়।

র‍্যালী শেষে বিজয় ভাস্কর্য মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা  উপজেলা পরিষদ প্রশাসক এবং রামগড় পৌরসভা প্রশাসক মমতা আফরিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রামগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) ছলিম উল্ল্যাহ, সমাজসেবা ও শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহণ করেন।

পরে অতিথি ও শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্টে রামগড় উপজেলা দলের সদস্য এবং উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য সহ ফায়ার স্টেশনের প্রতিনিধি গণ মহড়ায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চুলার আগুনে রাজস্থলীতে তিন বসতঘর পুড়ে ছাই

উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী বিকাশ দেওয়ান আর নেই

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

দূর্গম ফারুয়ায় উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করণার্থে ব‍্যতিক্রমি উদ‍্যোগ 

নির্বাচিত হলে বৈষম্য দূর করে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব-দীপেন দেওয়ান

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

অনিশ্চয়তার বেড়াজালে পাহাড়ের পাড়াকর্মীরা; বেতন পাচ্ছেন না তিন মাস ধরে

বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান পিসিসিপি’র

error: Content is protected !!
%d bloggers like this: