শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ৪২৬ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
আগস্ট ২২, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে মহালছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪২৬ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। শুক্রবার (২২ আগস্ট) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহকারী কমিশনার শিপন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. একেএম সামছ উদ্দিন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ স্কাউটসের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউটিং সম্প্রসারণ(৪র্থ পর্যায়) প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন। বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা। বাংলাদেশ স্কাউটম চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোঃ ফারুক আহাম্মদ,মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। স্কাউটিং শুধু শৃঙ্খলা নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতার শিক্ষাও প্রদান করে। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিং কার্যক্রম আরও প্রসারিত করতে হবে, যাতে তরুণ প্রজন্ম প্রযুক্তি ও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং দেশপ্রেমে সমৃদ্ধ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্মেষ দু:সময়ে মানুষের পাশে দাঁড়ায়

অভাবের সংসারে থমকে গেছে তিন সন্তানের স্বপ্ন

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি: পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটি মেয়র শাহাদাত

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

স্মৃতিময় কর্মস্থল কাপ্তাইয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অপার সম্ভাবনাময় উপজেলা কাপ্তাই

সীতাকুন্ড আলী নগর বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত 

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রামগড়ে ফার্মেসী সমিতির সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রাজু নির্বাচিত

রামগড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা করলেন এমপি কুজেন্দ্র

error: Content is protected !!
%d bloggers like this: