বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীর্ষ প্রতিকে এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির জেলা ও নানিয়ারচর উপজেলা পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

‎গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এমপি প্রার্থী দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি বিএনপি পরিবার আমাকে এমপি প্রার্থী হিসেবে ধানের শীর্ষ মার্কায় মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞ। সবাই যে মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছে তাতে আমি সবার কাছে ঋণী ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নির্বাচিত হলে রাঙামাটিতে চিকিৎসা, শিক্ষা, পর্যটন, বেকারত্ব দূরিকরণসহ তৃন্যমূল এলাকায় রাস্তা ঘাট নির্মাণ করে দেওয়া হবে। নারীদের জন্য উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধি করা হবে। রাঙামাটির অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমৃদ্ধ করা হবে।

‎বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে সপ্তাহিক হাটে আসা জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

‎এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের,  রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির  প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহদপ্তর বিষয়ক সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃবাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজমসহ আরো অনেকে।

‎নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান,সদস্য সচিব মোঃহেলাল উদ্দিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের নির্যাতিত, নীপিরিত জেলজুলুমের শিকার মাটি ও মানুষের মা, মামলা হামলা বরণকারী ও পুত্র সন্তান হারা, দেশ দরদী বাংলাদেশের মানুষের চোখের মনি সাবেক ২ বারের প্রধান মন্ত্রী বেগম জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে ২৯৯ নং সংসদীয় আসনটি উপহার দেবেন। সে লক্ষ্যে ধানের শীর্ষ প্রতিক হাতে নিয়ে দীপেন দেওয়ানকে সামনে রেখে তারেক রহমানকে রাঙামাটি আসনটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি রাঙামাটি পরিবার।

‎নেতৃবৃন্দ আরো বলেন, দীপেন দেওয়ান নমিমেশন পাওয়ার সাথে সাথে রাঙামাটি জেলা বিএনপি পরিবার মাঠ-ময়দানে নেমে গেছেন। প্রতিনিয়ত চলছে এখন গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সভা সমাবেশ। রাঙামাটি বিএনপি পরিবারের একটাই টার্গেট তারা এই আসনে দীপেন দেওয়ান এমপি জানাবেন। সবার মূখে একই কথা দীপেন দেওয়ানকে এমপি দেখতে চাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা-ঔষধ ও চশমা বিতরণ

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার; পাঁচ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মহালছড়িতে “তারুণ্যের দক্ষতা উন্নয়নে এআই ভূমিকা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

দাফনের ১৫ বছর পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

দীঘিনালায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: