মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শুধু সার্টিফিকেট নয় প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে -ব্রি. জে. হায়দার চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

ষখাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহ্তাশিম হায়দার চৌধুরী বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জন করাই যেন আমাদের মূল লক্ষ্য না হয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়।
তিনি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এবং ‘নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল-এর যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহ্তাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি, আরো বলেন, বর্তমান সমাজে উচ্চ শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই, উচ্চ শিক্ষার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে হবে। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রুবায়েত আলম পিএসসিএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেজর মো. ইমরুল মনি ও নতুন কুঁড়ি ক্যান্টমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ৪৮ জন ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ১৯ জন জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের ৬৭ জন মাঝে মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ। পরে ক্রেস্ট দেওয়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল; সম্পাদক কামাল

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর অপারেশন থিয়েটার উদ্বোধন

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি না করে মজুত; গুদাম সিলগালা

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২৭ হাজার ঘনফুট বালি জব্দ

রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

কাপ্তাইয়ে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরমালিনে জিরো টলারেন্স ঘোষণা নানিয়ারচর প্রশাসনের

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: