সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ের জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে মহালছড়ি জোনের গবাদিপশু ও পাখি পালন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ২৩, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ২ দিন ব্যাপী আয়োজিত গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শুরু হওয়া কর্মশালাটি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সমাপনী অনুষ্ঠিত হয়। মহালছড়ি টাউন হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৬৭জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে কীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় এবং পারিবারিক আয় বৃদ্ধি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে শম্পু সহ আরো ৩ জন দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়। মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে এসব গবাদিপশু ও গৃহপালিত পাখি তুলে দেন।

এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা নিজেদের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সুযোগ পাচ্ছেন। এতে একদিকে যেমন বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে, অন্যদিকে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা অর্জন এবং স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন দীর্ঘদিন ধরে পাহাড়ের দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ বিতরণ কার্যক্রম স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: