মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৪, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা হতে ১০টা পর্যন্ত এই  কর্মসূচি পালন করা হয়।

এসময় এসোসিয়েশনের কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার  জানান,  স্বাস্থ্য অধিদপ্তরের  নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার ন্যায় আজ মঙ্গলবার কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

তাঁরা আরোও জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণ সহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। আর দাবী মেনে নেওয়া না হলে আগামি ১ সেপ্টম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে তাঁরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত; লাশ পায়নি পুলিশ

রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণ রক্ষার্থে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে এলেন বাংলাদেশে

বিশ্বকাপ উপভোগে জেলেদের জন্য কাপ্তাই ইউএনও’র টেলিভিশন উপহার 

বাঙ্গালহালিয়াতে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে সংখ্যালুগু পরিবারের উপরে অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে কাউখালীর রনীর লাশ উত্তোলন 

কাপ্তাইয়ে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

চন্দ্রঘোনায় ৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার 

error: Content is protected !!
%d bloggers like this: