রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে নিহত ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমার মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য নিপুণ চাকমা(৩৫) এর মরদেহ ঘটনা স্থল হতে দুই কিলোমিটার দূরে বটতলা থেকে ১৪ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১২ ঘটিকায় বাঘাইছড়ি থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরীর নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

শনিবার রাত ১০ বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট দেখার সময় ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুই বন্দুকধারী।

এই হত্যা কান্ডের জন্য জেএসএস এমএন লারমা দলকে দায়ী করে ইউপিডিএফ। এতে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি সভাপতি জ্ঞানজীব চাকমা।

গত ৪ ফেব্রুয়ারী সাজেকের মাচালং এলাকায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসিরা।

উক্ত ঘটনায় মামলা হলেও এখনো কোন সন্ত্রাসীকে কে আটক করতে পারেনি পুলিশ। আসামিদের আটকের দাবীতে ইউপিডিএফ কতৃক ২৫ ফেব্রুয়ারি আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ইউপিডিএফ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি রফিক; সম্পাদক গাফফার

রাজস্থলীতে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পালিয়ে আসা মিয়ানমারের একশত বিজিপিকে টেকনাফে স্থানান্তর

রাঙামাটিতে পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

কাউখালীতে জাতিসংঘের কৃষি সংস্থার কৃষি ত্রাণ সামগ্রী বিতরণ 

রাইখালী হতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: