সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক সীমান্তে নির্বাচনী নিরাপত্তায় ড্রোন-নজরদারি, প্রস্তুত বিজিবি

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ও সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে প্রথমবারের মতো পাহাড়ি এলাকায় ড্রোন, বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টরসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে।

সোমবার সকালে সাজেকের ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের নির্বাচনী এলাকাজুড়ে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় দুটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। অধিনায়ক আরও বলেন, দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। সে উদ্দেশ্যে গত ৩০ জানুয়ারি ২০২৬ থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচনকালীন সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় রাখা হয়েছে বিভিন্ন ধরনের রায়োট কন্ট্রোল সামগ্রী।

একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি জনগণের ভোটাধিকার সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পাহাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন : হারানো বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

রাউজানের একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে

কাপ্তাইয়ে বিজিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

আ.লীগের সাথে আঁতাত করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্নকারীদের রেহাই দেওয়া হবে না-অ্যাডভোকেট মামুন

বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

খাগড়াছড়ি সংঘর্ষের ঘটনায় ১৫৭ জনকে আসামী করে পুলিশের মামলা; হরতাল-অবরোধের হুমকি ওয়াদুদ ভূঁইয়ার

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: