বুধবার , ২৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৬, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ করা হয়েছে। চম্পক নগর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মোঃ রহিম খাঁনের সভাপতিত্বে আজ বুধবার দুপুরে শহরের চম্পক নগর জামে-মসজিদ প্রাঙ্গঁণে এই সব ইফতার সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিব আজম।

প্রধান অতিথি বলেন, মাহে রমজান আত্মসুদ্ধির মাস ও মুসলমানেরা এই মাসে নিজ নিজ পক্ষ থেকে ইবাদত বন্দীগিতে আল্লাহর নৈকট্য লাভের আশায় থাকে। তাই আমাদের উচিৎ এই মাহে রমজানে বেশি বেশি ইবাদতবন্দী করা। এই মাসে যারা বেশি দান ছদকা করবে তারা অনেক নেকী অর্জন করবেন। মাহে রমজান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আজকে চম্পক নগর যুব সমাজ যে ভাবে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে সে লক্ষে সমাজের প্রতিটি যুবকেরা এভাবে মানুষের পাশে এগিয়ে আশা উচিৎ বলে আমি মনে করি।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগি আহসান উল্লাহ মাষ্টার, আল আমিন সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল মুনাফ, চম্পক নগর যুব সমাজের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ি আবু সুফিয়ানসহ আরো অনেকে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদ্বয় প্রায় ৪০-৪৫জন গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ১৫ কি.মি সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনী

জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা- প্রতিমন্ত্রী মীর হেলাল

স্বাধীনতা দিবসে দেশপ্রেম জাগাতে ব্যতিক্রমী উদ্যোগ হাবীব আজমের

রাঙামাটিতে পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি

সাজেক ভ্রমণের নতুন সময়সূচী ঘোষণা

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন / আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

কাপ্তাইয়ে সংবর্ধিত হলো জাতীয় পুরস্কার পাওয়া নীলা ও পৃথ্বীরাজ

জুরাছড়িতে কৃষক দলের সমাবেশ

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই বিএসপিআইয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: