বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

ভারত থেকে চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় গাঁজা দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। অভিযানে সোনাই মালাদ্বীপ এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩৪) কে প্রায় ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক করা হয়। মাদক কারবারীর সোনাই ২ নং ব্লক (মালাদ্বীপ) মাইনিমুখ ইউনিয়নের, লংগদু উপজেলার বাড়ী হতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেনাবাহিনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পায়, সোনাই মালাদ্বীপ এলাকায় ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্যবসায়ী আজিজুল ইসলাম স্থানীয় গাজা সেবনকারী ও বিপথগামী নেশাখোর যুবকদের কাছে গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে।

উক্ত বিষয়টি ভারপ্রাপ্ত জোন টু আইসি এবং দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন অবগত হয়ে জোন কমান্ডার কে জানান।

জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর তত্ত্বাবধানে একটি বিশেষ টহল দল নিয়ে ওয়ারেন্ট অফিসার আল আমিন সন্দেহজনক সোনাই মালা দ্বীপ এলাকায় আনুমানিক ১০: ৩০ ঘটিকার সময় পৌঁছান এবং গাজা ব্যবসায়ী আজিজুল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পলায়নের চেষ্টা করলে টহল দলটি আজিজুল কে ধরে ফেলে। এসময় তার বসত ঘরে হতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য গাঁজাসহ গাজা ব্যবসায়ী আজিজুল কে লংগদু থানা পুলিশের প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়।

এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমার এসএসসি পাশ

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

বড়দিন উপলক্ষে মহালছড়িতে সর্বাত্মক নিরাপত্তা জোরদার, সেনা সদস্যদের টহল

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাঙামাটি জেলা আ.লীগের কাউন্সিল কাল / এবারও দীপংকর নাকি পরিবর্তন

চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে সবাইকে- মিজানুর রহমান

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা-ঔষধ ও চশমা বিতরণ

নানিয়ারচরে বালু উত্তোলনের মহোৎসব প্রশাসনের অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: