শনিবার , ১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

 

দেবী দুর্গার বোধনের মাধ্যমে শনিবার হতে কাপ্তাইয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, এবছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। মন্ডপ গুলো হলো, রাইখালী বাজার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা শ্রীশ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালী মন্দির, মিশন এলাকার সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, কেপিএম এলাকার কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শীলছড়ি এলাকার শ্রী শ্রী রাম সীতা সংঘ দুর্গা মন্দির, ওয়াগ্গা লোকনাথ সেবাশ্রম মন্দির, কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির,এবং কাপ্তাই ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির।

এদিকে শনিবার সন্ধ্যায় মহা যষ্ঠী পুজায় রাইখালী বাজার ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে পঞ্চ প্রদীপ প্রজ্জলন, গীতা পাঠ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় গীতিআলেখ্য ” বাজলো তোমার আলোর বেণু ” পরিবেশিত হয়। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতুর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজয় সেন ধনা, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু। পরে জাগরণ পুঁথি পাঠ করেন স্থানীয় ভক্তরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ, মাটি অপসারণ কাজ শুরু

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া ও মোনাজাত

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন বান্দরবান জেলা প্রশাসক

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

কাপ্তাইয়ে বিভিন্ন মন্দির পরিদর্শনে ওসি

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

সাজেকের সড়ক দূর্ঘটনায় নিহতদের ৫ লাখ আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা 

error: Content is protected !!
%d bloggers like this: