বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুর ছোট কট্টলীতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ (প্রসীতপন্থী)-এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে এমফোর রাইফেল, ৩০ রাউন্ড গুলি, সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ভোরে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, ৩ বীর লংগদু জোন সদর থেকে একটি বিশেষ অপারেশন দল অভিযান চালালে গোলাগুলি শুরু হয়। অভিযানে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। ঘটনাস্থলে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ৩ বীর লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া, পিএসসি।

সেনাবাহিনী সূত্রে আরও জানা গেছে, অভিযানের সময় নিহত সন্ত্রাসীর দেহে সেনাবাহিনীর পোশাক ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি এমফোর (M4) রাইফেল (চাইনিজ টাইপের), ৩০ রাউন্ড গুলি, ৫টি ব্যাগ, ১০টি কম্বল, ১০-১২টি মোবাইল ফোন (চার্জারসহ), দুটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ধরনের নথিপত্র।

লংগদু থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। বাঘাইছড়ি ও লংগদু সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে লংগদু থানার পুলিশ রওনা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির দূর্গম পাহাড়ে শিক্ষা ও সড়ক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

জুরাছড়িতে শিক্ষক দিবস পালিত

লংগদু রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর 

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

দীঘিনালায় হার পাওয়ার প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন

বাঘাইছড়িতে ৭০ পিস ইয়াবাসহ এক যুবক আটক 

এমএন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

error: Content is protected !!
%d bloggers like this: