বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বার্মাছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ২৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ির বাজার এলাকায় অবৈধ ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া এলাকা থেকে প্রায় ৪ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত কাঠোর বাজার মুল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।

লক্ষ্মীছড়ি সেনা জোন সূত্রে জানা যায়, বর্মাছড়ি এলাকায় নিরাপত্তা জোরদার সেনাবাহিনী টহলকারী দল এ কাঠ জব্দ করে। এদিকে পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

২৪ আর্টিলারী বিগ্রেডের লক্ষ্মীছড়ি ৩২ ফিল্ড আর্টিলারী জোনের অধিনায়ক তাজুল ইসলাম বলেন, সম্প্রতি ইউপিডিএফ বার্মাছড়িমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে  বর্মাছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা নেই বলে তারা মিথ্যা তথ্য প্রচার করে। বাস্তবে, ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকান্ড  ইউপিডিএফ এর বেআইনি কর্মকাণ্ডের জন্য হুমকি ও বাঁধাস্বরূপ বলেই প্রতীয়মান হয়।

সাম্প্রতিক ঘটনা পর্যালোচনায় নিশ্চিতভাবে এই অবৈধ কাঠ পাচারের সাথে ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা সহজেই বোঝা যায়। তিনি আরো বলেন নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে যে, তারা জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে।

এলাকায় বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ইউপিডিএফ কর্তৃক বেআইনি কার্যক্রম আড়াল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।  নিরাপত্তা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টশন সভা

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

বাঘাইছড়ি আর্যপুর বনবিহারে ২৭তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন 

গুইমারা পুলিশের অভিযানে ৮ লাখ টাকার সেগুন ও গোদা কাঠ উদ্ধার

লাখো মানুষের সাধুবাদে শেষ হল রাজবন বিহারের ৪৯ তম চীবর দান

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লংগদুতে বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

রাঙামাটির কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাহিমের ধর্ষণকান্ড

error: Content is protected !!
%d bloggers like this: