রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) কাপ্তাই জোনের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে অবস্থিত এ পাড়ায় গভীর নলকূপ স্থাপন করা হয়। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাহাড়চূড়ায় বসবাসরত তঞ্চঙ্গা গোত্রভুক্ত ২০ পরিবারের মোট ১২৯ জন বাসিন্দার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার। এসময় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান ও কারবারিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার ছিলেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছে। আমরা সবসময় জনগণের পাশে আছি, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে কিছু মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং পার্শ্ববর্তী হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতের আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজার মহাসড়কে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ একজন আটক

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রতিটি উৎসব সবার অংশগ্রহণে পালিত হয়- দীপেন দেওয়ান

জাতীয় শোক দিবসে কাপ্তাই শিল্পকলা একাডেমিতে কবিতা পাঠের আসর ” টুঙ্গিপাড়ার সেই খোকা”

রাংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান বিলাইছড়ি সেনা জোনের

চন্দনাইশ ধোপাছড়ির সাবেক চেয়ারম্যান এম মোরশেদুল আলমের ঈদ শুভেচ্ছা

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

জেলা পরিষদে চাকরির বয়স ৪০ বছর পূনর্বহালের দাবিতে মানববন্ধন 

error: Content is protected !!
%d bloggers like this: